ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

হোয়াইক্যং বিজিবি’র চেক পোস্টের সিএনজি ফেলে পালালো চালক তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি উদ্ধার।

শহীদুল ইসলাম শাহেদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:

গতকাল রবিবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ২১০০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং চেকপোষ্টের টহল দল কর্তৃক একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশি করার নিমিত্তে সিএনজিটিকে থামতে বলে। তল্লাশী চালানোর আগেই চালক উক্ত সিএনজি ফেলে রেখে দৌড়ে গ্রামের ভিতর পালিয়ে যায়। এতে চেকপোষ্টে থাকাকালীন বিজিবি সদস্যদের সন্দেহের উদ্রেক হয়। পরবর্তীতে সিএনজি এর সিটের তালা ভেঙ্গে বক্সের ভিতর হতে খাকী স্কচ টেপ দ্বারা মোড়ানো বায়ুরোধী ০২ কাট অর্থাৎ ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত সিএনজিটি আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও ইয়াবা ব্যতীত আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি। পরবর্তীতে হোয়াইকং বিজিবি র একটি বিশেষ দল গ্রামে প্রবেশ করে এবং সারারাত পলাতক আসামি টিকে খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু পলাতক আসামের টিকে খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন, পিএসসি জানান,” মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও সিএনজি’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

অধিনায়ক আরো জানান,”বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এ সকল অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীদের ভিতর স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা

হোয়াইক্যং বিজিবি’র চেক পোস্টের সিএনজি ফেলে পালালো চালক তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি উদ্ধার।

আপডেট টাইমঃ ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫