ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

পূর্বধলায় হানাদার মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২২৮ বার

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৯ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় গৃহীত কর্মসূচি অনুযায়ী, ৯ ডিসেম্বর হানাদার মুক্ত দিবসে র‍্যালি ও আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সূচনা হবে সূর্যোদয়ের সঙ্গে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে। দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নানা কর্মসূচি পালিত হবে।

সভায় বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা দিবসগুলো যথাযথভাবে পালনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

পূর্বধলায় হানাদার মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

আপডেট টাইমঃ ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫