ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

দিঘলকান্দিতে গভীর নলকূপ স্থাপন নিয়ে চাঁদা দাবি ও হুমকি: কাজ বন্ধ করে দিয়েছে প্রভাবশালী মহল

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৬১৭ বার

সাহাবুল আলম

নিজস্ব সংবাদদাতা 

নাটোরের বড়াইগ্রাম থানাধীন দিঘলকান্দি মৌজায় বিএডিসি সেচ প্রকল্পের আওতাভুক্ত গভীর নলকূপ স্থাপনকাজে বাধা, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। সোমবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী রামেশ্বরপুর গ্রামের মনির হোসেন জানান, গভীর নলকূপ স্থাপনের কার্যক্রম চলাকালে দুলাল হোসেন, ছলিম, সাইদুল ইসলাম, আনিছ, রতনসহ আরও ১০–১৫ জন লাঠিসোটা নিয়ে স্থাপনস্থলে উপস্থিত হয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

মনির হোসেন আরও বলেন, “ইতিপূর্বে আমার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা নিয়েছে। এখন পরবর্তীভাবে আরও পাঁচ লাখ টাকা চাচ্ছে।”

এ বিষয়ে দুলাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন—

“সাংবাদিকের কাছে স্পষ্টভাবে বলেছি, মনিরের সঙ্গে আমার কিছু হিসাব–নিকাশ আছে। তিনি আমাদের সঙ্গে বসলেই সবকিছু সমাধান হয়ে যাবে।”

চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং নলকূপ স্থাপনের কাজ বন্ধ করে দেয়। এতে প্রকল্পের কাজ পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেয়। পরে বিষয়টি লিখিতভাবে বড়াইগ্রাম থানা প্রশাসনকে জানানো হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার ইসলাম বলেন,

“অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

দিঘলকান্দিতে গভীর নলকূপ স্থাপন নিয়ে চাঁদা দাবি ও হুমকি: কাজ বন্ধ করে দিয়েছে প্রভাবশালী মহল

আপডেট টাইমঃ ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫