ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি ( ময়মনসিংহ ১০ গফরগাঁও আসন) ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) বিপুল ভোটে বিজয়ী হলেন জোনায়েদ সাকি। ময়মনসিংহ ১১ভালুকা সংসদীয় আসনে জামানত হারালেন দুই প্রার্থী।  নেত্রকোণা-৫ আসনের ফল বাতিল ও পুনর্গণনার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহ ১০ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলের শুভেচ্ছা।  এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন জামায়াতের মাসুদ সাঈদী বাগেরহাট-২ আসনে বিজয়ের দারপ্রান্তে শেখ মনজুরুল হক রাহাদ  মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার। ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন

সিলেট বেতারে পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হলেন দিরাইয়ের সবুজ আহমেদ আবির

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৯৫ বার

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গর্ব,শ্যামারচর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের পিতা মো.আলাল মিয়া মাতা রসমতি বেগমের তৃতীয় সন্তান মো.সবুজ আহমেদ আবির সিলেট বেতারের স্থায়ী পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

এই সাফল্যের খবরটি সিলেট বেতারের সঙ্গীত বিভাগের কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার এবং অডিশন গ্রেডেশন নির্বাচনী কমিটির স্বাক্ষরিত চিঠিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

গত ২৭ অক্টোবর সিলেট বেতারের অডিশন অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতামূলক অডিশনে প্রায় ১৪ শত শিল্পী অংশগ্রহণ করেন। বিজ্ঞ বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে পরিবেশনার মূল্যায়নে সবুজ চূড়ান্তভাবে পল্লীগীতির সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেন।

শ্যামারচর গ্রামে ২ নভেম্বর ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন এই বাউলমনা শিল্পী।

ছোটকাল থেকে সবুজ আহমেদ আবির সঙ্গীতের পথে যাত্রা শুরু করেন।তাঁর বন্ধুবান্ধব পিতামাতাসহ অনুপ্রেরণার মূলউৎস।

সবুজ আহমেদ আবির বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত গান পরিবেশন করতেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রোগ্রামে গান করার পাশাপাশি বর্তমানে তিনি সঙ্গীতের মাধ্যমে সমাজসেবায়ও অগ্রণী ভূমিকা রাখছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত।

সিলেট বেতারের সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় সবুজ আহমেদ আবির তাঁর উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত তাড়াতাড়ি আমি তালিকাভুক্ত হতে পারব কোনদিন ভাবিনি সম্মানিত বিচারকগণ আমার গান শুনে মূল্যায়ন করেছেন, আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ। এত বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। যার অনুপ্রেরণায় আমি আজকে এই অবস্থানে, তিনি হচ্ছেন আমার মা।

শাহীন আহমেদ সাগর বলেন,আমি প্রচন্ড খুশি ও আনন্দিত হয়েছি,তিনি শুধু শিল্লীই নন একজন ভালমনের মানুষও বটে।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এই গুণী শিল্পী বলেন,সকলের সহযোগিতায় আগামীতে আরও ভালো কিছু উপহার দেব,যদি আপনাদের দো’আ/আর্শিবাদ আর আপনারা আমার পাশে থাকেন। গানের এলাকা, গুণীজনের এলাকা দিরাইয়ের মান আরও উন্নত করতে সদাসর্বদা চেষ্টা চালিয়ে যাব।

সবুজ আহমেদ আবির এই সাফল্য তাঁর জন্মস্থান দিরাই উপজেলাসহ সমগ্র সুনামগঞ্জ জেলার জন্য এক বিশাল গৌরবের বিষয়।তাঁর ভক্ত এবং দিরাইয়ের সঙ্গীতপ্রেমী মহল তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সিলেট বেতারে পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হলেন দিরাইয়ের সবুজ আহমেদ আবির

আপডেট টাইমঃ ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫