ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হোয়াইক্যংয়ের উলুবনিয়া বিজিবি অভিযানে হাতে ৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেপ্তার হোয়াইক্যং ইয়াবা পাচারকালে ৩২হাজার ই/য়া/বা/সহ প্রাইভেট কার চালক আটক। আটপাড়া উপজেলা বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার ঈদগাঁ ও টেকনাফে র‍্যাবের দুটি অভিযানে ১লক্ষ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ ৪জন আটক নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ। গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয়, পরীক্ষানিরীক্ষা, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি, ডেন্টাল সার্ভিস, ঔষধ ব্যবস্থাপনা ও বিতরণসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা দীর্ঘদিন ধরে অবহেলিত।

ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা ইতোমধ্যেই দ্বিতীয় শ্রেণীর ১০ম গ্রেডে উন্নীত হলেও একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি এখনো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তারা।

তাদের দাবি অনুযায়ী—

০১/১০/২০২৪, ০৩/১২/২০২৪ ও ১১/১২/২০২৪ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

০১/০১/২০২৫ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর ১০ম গ্রেড প্রদানের প্রস্তাবনা পাঠায়।

সর্বশেষ ১৬/১১/২০২৫ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ শাখা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল প্রেরণ করা হয়।

তারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে দাপ্তরিক জটিলতা, ওপর মহলের চাপ ও লাল ফিতার দৌরাত্ম্যের কারণে ১০ম গ্রেড বাস্তবায়ন থেমে আছে।

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ন্ত্রিত সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সংসদ ও সচিবালয়ের মেডিকেল সেন্টারসহ সব প্রতিষ্ঠানের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই দাবিতে ঐক্যবদ্ধ রয়েছেন।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামীকাল থেকে ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হোয়াইক্যংয়ের উলুবনিয়া বিজিবি অভিযানে হাতে ৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেপ্তার

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

আপডেট টাইমঃ ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫