ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২০০ বার

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৮নং বিশকাকুনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ি মাদ্রাসা মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক এবং ১৬০ নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনার, আব্দুল গফুর, আবুল হাসনাত বেপারি সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

৮নং বিশকাকুনী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান রনকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ মেম্বারের পরিচালনায় মাহফিলটি অনুষ্ঠিত হয়।

উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন নিশ্চিত করতে সকলের প্রতি দোয়া করার আহ্বান জানান। তারা সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থ হয়ে দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধলা যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আলম।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আপডেট টাইমঃ ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫