ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি

হাবিবুর ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধিঃ

নেত্রকোণার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সহবাজপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের বাস্তব চিত্র উদ্বেগজনক। জানা গেছে, প্রকল্পের নির্মিত ৫০টি ঘরের মধ্যে প্রায় ৩৪টি ঘর দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে, যা সরকারি উদ্যোগের কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘরগুলো নির্মাণ সম্পন্ন হলেও অনেক সুবিধাভোগী সেখানে উঠেননি। কেউ কেউ তালিকাভুক্ত থাকলেও বিভিন্ন কারণে ঘর ব্যবহার করছেন না। এতে প্রকল্পের মূল লক্ষ্য—ভূমিহীন ও গৃহহীন পরিবারকে স্থায়ী আবাস প্রদান—ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর প্রশ্ন,

“মানুষকে থাকার ব্যবস্থা করে দিতে সরকার এত অর্থ ব্যয় করেছে, সেই ঘরগুলো খালি পড়ে থাকবে কেন?”

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন খালি ঘর পড়ে থাকার কারণে এলাকায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে এবং সরকারি সম্পদ নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের দাবি, সুবিধাভোগীর তালিকা পুনরায় যাচাই, প্রকৃত গৃহহীনদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং খালি ঘরগুলো দ্রুত ব্যবহারযোগ্য করার জন্য প্রশাসনের উদ্যোগ জরুরি।

সহবাজপুর গ্রামবাসী আশা করছে, যথাযথ নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবে প্রতিফলিত হবে এবং প্রকৃত গৃহহীন পরিবারগুলো মাথাগোঁজার ঠিকানা পাবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি

আপডেট টাইমঃ ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫