ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

হাদির হামলাকারী শনাক্তে পানছড়িতে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট স্থাপন

সেলিম হোসেন মায়া, ডেস্ক নিউজ:

দেশব্যাপী সৃষ্ট সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলার পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) গোয়েন্দা নজরদারি, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে।

বিজিবি সূত্র জানায়, শনিবার ( ১৩ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অবৈধ তৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়।

এছাড়াও সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে তারা সর্বদা বদ্ধপরিকর। পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

হাদির হামলাকারী শনাক্তে পানছড়িতে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট স্থাপন

আপডেট টাইমঃ ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫