ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক

বিজয় দিবসে দুপুর থেকে রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে 

মোঃ সাগর স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় বেশকিছু সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল ১৬ ডিসেম্বর দুপুর দুইটা থেকে বঙ্গভবনের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

সড়কগুলো হলো-

১. আহাদ বক্স (গুলিস্থান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

২. মতিঝিল অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব প্রকার গাড়ি প্রবেশ বন্ধ থাকবে।

৩. মতিঝিল পার্ক রোডের উত্তর দিক থেকে ইত্তেফাক মোড় অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

৪. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করবে।

৫. দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

বিজয় দিবসে দুপুর থেকে রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে 

আপডেট টাইমঃ ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫