ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি ( ময়মনসিংহ ১০ গফরগাঁও আসন) ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) বিপুল ভোটে বিজয়ী হলেন জোনায়েদ সাকি। ময়মনসিংহ ১১ভালুকা সংসদীয় আসনে জামানত হারালেন দুই প্রার্থী।  নেত্রকোণা-৫ আসনের ফল বাতিল ও পুনর্গণনার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহ ১০ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলের শুভেচ্ছা।  এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন জামায়াতের মাসুদ সাঈদী বাগেরহাট-২ আসনে বিজয়ের দারপ্রান্তে শেখ মনজুরুল হক রাহাদ  মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার। ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন

টেকনাফের ৯জন জেলেকে সাগর থেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১১২ বার

মো মোজাম্মেল হক, উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের ৯ জন জেলেকে আটক করছে আরাকান আর্মি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে তাদেরকে আটক করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়ার বাসিন্দা মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহীম (২১)।

আহমেদ উল্লাহ নামে স্থানীয় এক জেলে জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এসময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে জেলেদের ধাওয়া দেয় ও তাদের মধ্যে ৯ জনকে আটক করে। আটক জেলেরা শাহপরীর দ্বীপের ডাঙরপাড়া এলাকার বাসিন্দা। তারা ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা নিয়ে গেছে।
তিনি আরও জানান, সাগরে মাছ ধরার সময় অনেক ক্ষেত্রে কোনটি মিয়ানমারের জলসীমা আর কোনটি বাংলাদেশের জলসীমা তা না জেনে জেলেরা অনেক সময় মিয়ানমার জলসীমায় চলে যায়।

ইউএনও মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সাগর থেকে ৯ জন জেলেকে আরাকান আর্মি নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনাটি সার্বিকভাবে মনিটরিং করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টেকনাফের ৯জন জেলেকে সাগর থেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট টাইমঃ ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫