ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৬৫ বার

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন—প্রায় এক বছর আগে তাঁর ছেলের ধর্মীয় বিধান অনুযায়ী বিবাহ সম্পন্ন হয়। এরপর অভিযুক্ত মোঃ রাসেল হোসেন (৪৩), পিতা—মনিরুল ইসলাম ওরফে মানিক মাস্টার এবং তাঁর স্ত্রী মোছাঃ রিক্তা বেগম (৩৮) নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় তাঁর বাড়িতে গিয়ে ওই বিবাহ বৈধ নয় দাবি করে ভয়ভীতি দেখাতে থাকে।

অভিযুক্তরা উভয়ে ইকোড়ী গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে বড়াইগ্রাম উপজেলার কালিবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, অভিযুক্ত স্বামী–স্ত্রী সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রথমে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ছেলের ক্ষতি করার হুমকি দেয়। ভয়ের কারণে গত এক বছরে বিভিন্ন সময়ে অভিযোগকারী প্রায় ১৫ হাজার টাকা দিতে বাধ্য হন।

সর্বশেষ গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় অভিযুক্তরা পুনরায় তাঁর বাড়িতে গিয়ে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারা মারপিটের চেষ্টা ও নানা ধরনের হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে জানান, কথিত স্বামী–স্ত্রী বিভিন্ন স্থানে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আব্দুল সালাম বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার

আপডেট টাইমঃ ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫