
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার করল্লাছড়ি এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ৩ ব্যাটালিয়নের লোগাং জোন।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকেলে নায়েব সুবেদার মোঃ শহিদ আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে অবৈধভাবে পাচারকৃত মোট ৯৬.৬২ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।
আটককৃত কাঠ পরবর্তীতে বিধি অনুযায়ী পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বন বিভাগ সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অনলাইন ডেস্কঃ 



















