ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ৪০ জন অসহায় মানুষের পাশে খাগড়াছড়ি রিজিয়ন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য জেলা খাগড়াছড়িতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত ৪০ জন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃপক্ষ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা বিতরণ করেন রিজিয়নের জিএসও-টু (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।

এ সময় তিনি বলেন, মানবতার সেবায় খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। পাহাড়ের সাধারণ মানুষের বাস্তব চাহিদা বিবেচনায় শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধী ও গৃহহীনদের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সহায়তার আওতায় চিকিৎসা ব্যয়, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের পড়াশোনা, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে বিশেষ সহায়তা দেওয়া হয়।

স্থানীয়রা খাগড়াছড়ি রিজিয়নের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

খাগড়াছড়িতে ৪০ জন অসহায় মানুষের পাশে খাগড়াছড়ি রিজিয়ন

আপডেট টাইমঃ ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫