ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন আটপাড়ার ফয়সাল। ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক

কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৯৯ বার

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

নেত্রকোনার কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ইফফাত জারিন ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) এর অধ্যক্ষ বাবুল আহম্মদ।

বিশেষ সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক যহির উদ্দীন আহম্মদকে। তিনি দীর্ঘদিন কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রওশন ইজদানী একাডেমীর প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, কাউরাট দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মুখলেছুর রহমান এবং গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিলোয়ার হোসেন, কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, গনমাধ্যমকর্মী রোকন উদ্দিন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইফফাত জারিন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক, সাধারণ সম্পাদক মহসীন আলম ভূঞা এবং প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান।

বক্তারা বলেন, একজন শিক্ষকের সম্মাননা কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়, এটি সমাজে শিক্ষার মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষাবৃত্তির মাধ্যমে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং গুণী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন আটপাড়ার ফয়সাল।

কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট টাইমঃ ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫