
নেত্রকোনা প্রতিনিধি
আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের করারধুপ একতা যুব সংঘ সংগঠন নিয়ে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষে কাউসার (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৮ জন। আহতরা নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত বুধবার ২৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলা সুখারী ইউনিয়নের করারধুপ গ্রামে মজুমিয়া( ৬৮)ও রতন (৭২) মাস্টারের দুই গুষ্টির মধ্যে সংঘর্ষ বাদে এতে গুরুতর আহত হয় কাউসার নামের যুবক ।
পরে আহত অবস্থায় নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গত ২৬ ডিসেম্বর দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সংঘর্ষে আহত কাওসার নামের এক যুবক।
এ ঘটনা নিহতের বড় ভাই নূর মোহাম্মদ জানান, আমার ভাই কাউসার নিহত হয়েছেন আমি তার বিচার দাবি করি প্রশাসনের কাছে।
আটপাড়া অফিসার ইনচার্জ ওসি মোঃ জোবায়দুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শ্রান্ত রয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাদী পক্ষের অভিযোগের আলোকে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্কঃ 



















