
মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ইসলামি সমমনা জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মাসুম মোস্তফা জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার সহকারী সেক্রেটারি এবং পূর্বধলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সমর্থন পেলে পূর্বধলাকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান নয়ন, নায়েবে আমির মো. জয়নুল আবেদীন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ খান, উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আনোয়ার খান কাজল এবং উপজেলা এবি পার্টির সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী।

অনলাইন ডেস্কঃ 



















