
সোহাগ গাজী, স্টাফ রিপোর্টার
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের ফতেপুর গ্রামে সবুজ ছায়ার বেষ্ঠনীতে ঘেরা সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের ব্যক্তি মিজানুর রহমান আকন্দ সাহেবের স্বপ্নের প্রতিষ্ঠান মিজানুর রহমান আকন্দ টেকনিক্যাল স্কুল।
পহেলা জানুয়ারী ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার স্কুল প্রাঙনে সকাল ১০ ঘটিকায় মিজানুর রহমান আকন্দ টেকনিক্যাল স্কুল এর ২০২৬ শিক্ষাবর্ষের বই ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
মিজানুর রহমান আকন্দ টেকনিক্যাল স্কুলের কতৃপক্ষ জনাব লুৎফর রহমান আকন্দ সাহেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব সোহানুর রহমান সোহাগ স্যারের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত এবং অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সোহাগ গাজী স্যার এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান আকন্দ টেকনিক্যাল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবেদ আলী মেম্বার,মোঃ ইহসাক মেম্বার,মোঃ জাহের উদ্দিন, মোঃ মনজুরুল ইসলাম মন্জু, জনাবা জেসমিন আক্তার, মোঃ শাহজাহান মিয়া, আঃ মোমেন আকন্দ, অত্রপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান ,এমদাদুল হক ,খাইরুল ইসলাম, ধ্রুব শর্মা জয় ,হাফেজ মাওলানা আসাদুল্লাহ সাহেব, সহকারী শিক্ষিকা জনাবা পান্না আক্তার , ঝুমকা আক্তার ,মারিয়া আক্তার,রুবিনা আক্তার ,রাফিয়া আক্তার সহ অভিভাবকবৃন্দ,স্কুলের ছাত্রছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন বছরে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীদের মাঝে আনন্দ বিরাজ করে।

অনলাইন ডেস্কঃ 


















