
মদন প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান মাসুদ।
নেত্রকোনার মদনে আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন সংগঠনের নিজস্ব অর্থায়নে গরিব অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মদন পৌরসভার আইডিয়াল স্কুল মাঠে আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন সংগঠনের সভাপতি
মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজ বেদবতী মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাফিজ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজুর রহমান শামীম,
ব্যবসায়ী আবুল হাসনাত, হযরত সুমাইয়া( রাঃ) আনহা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আমির হামজা, আব্দুল আজিজ, তারবিয়াতুল উম্মাহ ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মাওলানা জুবায়ের আহমেদ এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ।
আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন সংগঠন ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। এই শীতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের
অতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন
আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন সংগঠন।
বৃহস্পতিবার (১লা জানুয়ারি২০২৬) আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আইডিয়াল স্কুল দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন।
সরকারি ত্রাণের অপেক্ষায় না থেকে এবং না পাওয়া নিজস্ব অর্থায়নে এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ালেন এই সংগঠন।
এই আয়োজনকে অনেক সুশীল সমাজের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
সংগঠনের সভাপতি বলেন, মদনের মতন হাওর বেষ্টিত এলাকায় তীব্রশীত তুলনামূলক অনেক বেশি ।বর্তমানে আমাদের অঞ্চলে ঘন কুয়াশা ও শীতল বাতাস বইছে, সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় দুস্থদের মাঝে সঠিক সময়ে কম্বল বিতরণ করতে পেরেছি, এই তীব্রতায় সামান্য উষ্ণতা পৌঁছে দিয়ে অসহায় হত দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পেরে সংগঠন গর্বিত।
আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন সংগঠন অসহায় মানুষের পাশে থেকে কাজ করেন।

অনলাইন ডেস্কঃ 


















