ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

ময়মনসিংহে সাবেক এমপি সহ ৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৯০ বার

আদিলুর রহমান 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই শুরু হয়েছে। এতে ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ফুলপুর-তারাকান্দা আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারের মনোনয়ন পত্রসহ ৩ টি আসনের ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত তিন দফায় জেলা প্রশাসক কার্যালের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর মধ‍্যে ময়মনসিংহ-১ ( হালুয়াঘাট ও ধোবাউড়া) আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তবে যাচাই বাছাইয়ে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক ঋণ খেলাপী ও মামলার তথ্য গোপণ করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। তবে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেওয়ায় বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়াও এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থন সূচক কাগজপত্র দিতে না পারায় তার মনোনয়ন পত্রও বাতিল করা হয়।

অপরদিকে ময়মনসিংহ- ৩ (গৌরীপুর) আসনের ৭ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই হয়। এর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে যাচাই-বাছাইয়ে বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. আবু তাহের খান হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য না দেওয়া ও সম্পদের বিবরণী না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলাম মনোনয়ন পত্রে সম্পদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী না থাকায় তার মনোনয়ন পত্রও বাতিল হয়।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, নানা ত্রুটি থাকায় তিনটি আসনের মোট ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তবে এ আদশের সার্টিফাই কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আপীল করতে পারবেন

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা

ময়মনসিংহে সাবেক এমপি সহ ৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল 

আপডেট টাইমঃ ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬