ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি ( ময়মনসিংহ ১০ গফরগাঁও আসন) ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) বিপুল ভোটে বিজয়ী হলেন জোনায়েদ সাকি। ময়মনসিংহ ১১ভালুকা সংসদীয় আসনে জামানত হারালেন দুই প্রার্থী।  নেত্রকোণা-৫ আসনের ফল বাতিল ও পুনর্গণনার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহ ১০ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলের শুভেচ্ছা।  এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন জামায়াতের মাসুদ সাঈদী বাগেরহাট-২ আসনে বিজয়ের দারপ্রান্তে শেখ মনজুরুল হক রাহাদ  মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার। ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন

জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপন   পূর্বধলায় র‌্যালি ও আলোচনা সভা  

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

“প্রযুক্তি ও মমতা, কল্যাণ ও সমতা—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান খান। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সংঘের সাধারণ সম্পাদক এমদাদুল হক, রহিমা বেগম মেমোরিয়াল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, এনজিও প্রতিনিধি আবুল আসাদ ও সাংবাদিক হাবিবুর রহমান।

বক্তারা সরকারের বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি—বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ও দুস্থ নারীদের সহায়তা—তুলে ধরেন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সমাজসেবা অধিদপ্তরের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে সমাজসেবা কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপন   পূর্বধলায় র‌্যালি ও আলোচনা সভা  

আপডেট টাইমঃ ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬