ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত 

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার বারহাট্টায় প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোনার বারহাট্টায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।শনিবার ৩ জানুয়ারী সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাট্য র‍্যালি, আত্ম-অনুসন্ধান,সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও সহায়ক উপকরণ বিতরণ।বর্ণাট্য র‍্যালির পর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা এ. এস. এম. গোলাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ সাজেদুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টুম্পা দত্ত,বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ। এসময় বারহাট্টা উপজেলা সমাজসেবা অফিস থেকে উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন সমাজসেবা থেকে মোট ৫৪ ধরণের সেবা পাওয়া যায়।সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্ষুদ্রঋণ।সম্পূর্ণ সুদমুক্ত এই ঋণ নিয়ে চাইলেই অনেকেই সুবিধা নিতে পারে।কিন্তুু অনেক দলের লোকেরাই ঋণ নিয়ে পরবর্তীতে আর সেটা পরিশোধ করেনা।যার কারণে নতুন কোন দলকে ঋণ দেওয়া সম্ভব হয়না।তাই নিজেরা উপকৃত হয়ে যাতে অন্য আরেকজন অসহায়ও উপকৃত হতে পারে সেজন্য ঋণ পরিশোধের মনমানসিকতা রাখতে হবে।

অনুষ্ঠানের শেষের দিকে ৩ টি গ্রামের ৫৫ জনের মধ্যে মোট ১৪ লক্ষ ৫৭ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ এবং সহায়ক উপকরণ হিসেবে ৭ জন প্রতিবন্ধীর মধ্যে ৭ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত 

আপডেট টাইমঃ ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬