ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে  নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার। সৌদি যুবরাজ আল-বুরহান সুদানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আলোচনা করেছেন।

গফরগাঁও উপজেলার যুবদলের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় 

আদিলুর রহমান আদিল 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার মধ্য বাজার এলাকায় এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোহাম্মদ খুররম এবং সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ–সাংগঠনিক সম্পাদক আনচারুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমন।

সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—চারালগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর মাস্টার, যুবদল নেতা সুমন ফরাজি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ–সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক মাহাবুল মেম্বার, যশরা ইউনিয়ন যুবদলের সভাপতি আতিক ও সাধারণ সম্পাদক নাঈম, রাওনা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ারসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে, সংগঠনের নেতাকর্মীরা সবাই এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

মতবিনিময় সভায় উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোহাম্মদ খুররম বলেন—

“আমরা যারা গফরগাঁওয়ে রাজনীতি করি, সবাই রহমান পরিবারের হাত ধরে রাজনীতিতে এসেছি। রহমান পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আমরা যেহেতু জাতীয়তাবাদী দলের রাজনীতি করি—দলের নীতিনির্ধারক যাকে মনোনয়ন দিয়েছে, তার ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হাসান আল মামুন লিমন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মনোনীত প্রার্থীর বিজয়ের মাধ্যমে গফরগাঁও আসনটি দলকে উপহার দিতে হবে। এ জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও

গফরগাঁও উপজেলার যুবদলের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় 

আপডেট টাইমঃ ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬