
আদিলুর রহমান আদিল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন ৬ প্রার্থী। মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৈধ ও অবৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে:
যাচাই-বাছাই শেষে নির্বাচনী লড়াইয়ে টিকে থাকা প্রার্থীরা হলেন:
১. ইসমাইল হোসেন সোহেল (গৃহীত হয়েছে)
২. আক্তারুজ্জামান বাচ্চু – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
৩. শামসুল আলম – গণসংহতি আন্দোলন
৪. আল আমীন সুহান – জাতীয় পার্টি
৫. মাহবুব মুর্শেদ – লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)
৬. সাইফুস সালেহীন – বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
মনোনয়নপত্র বাতিল হয়েছে যাদের:
তথ্যগত ত্রুটি ও নির্বাচনী বিধিমালা পূর্ণ না করায় ৫ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে:
১. মতিউর রহমান (স্বতন্ত্র): ১% ভোটারের সমর্থনের সত্যতা না পাওয়া এবং সম্পদের হলফনামায় ভুল তথ্য প্রদানের কারণে।
২. মুশফিকুর রহমান (স্বতন্ত্র-বিএনপি): ১% ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকায়।
৩. এবি সিদ্দিক (স্বতন্ত্র-বিএনপি): ঋণখেলাপী হওয়া এবং ১% ভোটারের সমর্থন না পাওয়ায়।
৪. ফাত্তাহ (স্বতন্ত্র-বিএনপি): ১% ভোটারের সমর্থনের তথ্য সঠিক না থাকায়।
৫.আলমগীর (স্বতন্ত্র-বিএনপি): ১% ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি।
দ্রষ্টব্য: যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

অনলাইন ডেস্কঃ 

























