ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে  নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার। সৌদি যুবরাজ আল-বুরহান সুদানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আলোচনা করেছেন।

হোয়াইক্যং চেকপোষ্টে তল্লাশি চালিয়ে ৯৫৫ পিস ই’য়া’বা’সহ টেকনাফ নাজির পাড়ার সাদেক নামে এক মা’দ’ক কারবারী আটক।

মো মোজাম্মেল হক,উখিয়া উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের গ্রেফতারকৃত আসামি উত্তর নাজির পাড়া গ্রামের বাসিন্দা হাজী মোজাহার মিয়ার ছেলে মোঃ সাদেক (২৩)।

আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অদ্য মঙ্গলবার (০৬ জানুয়ারি) তারিখ আনুমানিক ০৯১০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোষ্টের টহল দল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী পালকী বাস চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশীকালে বাসের আরোহী মোঃ সাদেক (২৩), পিতা-হাজী মোজাহার মিয়া, গ্রাম-উত্তর নাজির পাড়া, ডাকঘর-টেকনাফ, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে সন্দেহ মনে হলে তার প্যান্টে পরিহিত কোমরের বেল্টের ভিতরে সাদা টেপ দ্বারা মোড়ানো ৯৫৫ (নয়শত পঞ্চান্ন) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত ইয়াবা টেকনাফ হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে। উক্ত যাত্রীবাহী বাসটি আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এ সকল অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীদের ভিতর স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও

হোয়াইক্যং চেকপোষ্টে তল্লাশি চালিয়ে ৯৫৫ পিস ই’য়া’বা’সহ টেকনাফ নাজির পাড়ার সাদেক নামে এক মা’দ’ক কারবারী আটক।

আপডেট টাইমঃ ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬