ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাটে প্রশাসনের সহযোগিতায় ভোলাহাট প্রেসক্লাবের সাংবাদিকদের কম্বল বিতরণ! বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। পিরোজপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ–২০২৫ বাঞ্ছারামপুর ইউএনও’র আকস্মিক মৃত্যু।  বাঞ্ছারামপুর ইউএনও’র আকস্মিক মৃত্যু।  ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু  নেত্রকোনা-৫ আসনে জামায়াত প্রার্থী মাসুম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা খাগড়াছড়ির ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি ঝুঁকিপূর্ণ পানছড়িতে বিজিবির জনকল্যাণ কার্যক্রম জোরদার—শিক্ষা ও খাদ্য সহায়তা পেল মাদ্রাসা শিক্ষার্থীরা। প্রার্থীতা ফিরেপেলেন ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান

আটপাড়ার শুনই ইউনিয়নে সরকারি কম্বল বিতরণ

হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধিঃ

তারিখ: ০৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে সরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতে দুর্ভোগে থাকা দরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘব করতেই এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং শুনই ইউনিয়নের প্রশাসক প্রবীর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুনই ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ফকির আনোয়ার, ইউপি সদস্য নুরু জামান আকন্দ, নারী ইউপি সদস্য অলী ফুলেছা আক্তার এবং জেলা মহিলা দলের নেত্রীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সরকারি কম্বল বিতরণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। শীতের এই কঠিন সময়ে সরকারি সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে প্রশাসনের সহযোগিতায় ভোলাহাট প্রেসক্লাবের সাংবাদিকদের কম্বল বিতরণ!

আটপাড়ার শুনই ইউনিয়নে সরকারি কম্বল বিতরণ

আপডেট টাইমঃ ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬