ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ির ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি ঝুঁকিপূর্ণ পানছড়িতে বিজিবির জনকল্যাণ কার্যক্রম জোরদার—শিক্ষা ও খাদ্য সহায়তা পেল মাদ্রাসা শিক্ষার্থীরা। প্রার্থীতা ফিরেপেলেন ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন আটপাড়ার ফয়সাল। ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা 

ছাতকে বাঁধ রক্ষায় প্রশাসন ও নদী রক্ষা আন্দোলনের তৎপরতা

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৩৩ বার

তৌফিকুর রহমান তাহের

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকে হাওর রক্ষা বাঁধের কাজে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে আনুষ্ঠানিক চিঠি প্রদান করেছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ছাতক উপজেলা শাখার একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোমেসি চাকমার কার্যালয়ে উপস্থিত হয়ে এই অবহিতকরণ চিঠি হস্তান্তর করেন।

এ সময় প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোমেসি চাকমা জানান, ছাতক উপজেলায় চলতি মৌসুমে ২৭টি প্রকল্পের মাধ্যমে হাওর রক্ষা বাঁধের কাজ চলমান রয়েছে। বাকি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কাজ শুরু করার প্রচেষ্টা চলছে। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উপজেলা প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সমাপ্ত করতে বদ্ধপরিকর। কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে ইউএনও আরও বলেন, “কৃষকদের স্বার্থে আপনাদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগ প্রশংসনীয়। মাঠ পর্যায়ে কাজ চলাকালীন যদি কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পান, তবে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

অবহিতকরণ চিঠি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা শাখার আহ্বায়ক দিলোয়ার হোসেন, সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নাছির ও তোফায়েল খান রিপন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য জামিল হোসেন, মোঃ মিলন মিয়া, দিলোয়ার হোসেন জয়, জুয়েল আহমদ, চরমহল্লা কমিটির সদস্য ইসলাম উদ্দিন ও আবু তালেবসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

  • সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ হাওরের ফসল রক্ষায় বাঁধের কাজ টেকসই করার এবং প্রকৃত কৃষকদের পিআইসিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি ঝুঁকিপূর্ণ

ছাতকে বাঁধ রক্ষায় প্রশাসন ও নদী রক্ষা আন্দোলনের তৎপরতা

আপডেট টাইমঃ ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬