ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবদ্দশাতেই নিজের বিদায়ের স্মৃতিটুকু দেখে গেলেন দুখু মিয়া! শাল্লায় ভিজিডি তালিকায় ভয়াবহ জালিয়াতির অভিযোগ পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম গফরগাঁওয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া: এলাকায় আতঙ্ক, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল  চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে AI পলিসি খুব জরুরি  –উপদেষ্টা শারমীন এস মুরশিদ  মদনে ইয়াবা সহ গ্রেপ্তার ১ আটপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) উদ্যোগে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৩৯ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে বিজিবি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন সদরে এ প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম,খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল জিএস

কর্নেল মোঃ মাহফুজ উল বারী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন, খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতসহ জেলার অন্যান্য সামরিক, পুলিশ ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।

প্রীতিভোজ অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজিবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি ব্যাটালিয়নের কর্তব্যরত ব্যতীত সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিজিবি দিবস উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপিতেও পৃথকভাবে প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পার্বত্য অঞ্চলে বিজিবি ও অন্যান্য বাহিনীর মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জীবদ্দশাতেই নিজের বিদায়ের স্মৃতিটুকু দেখে গেলেন দুখু মিয়া!

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) উদ্যোগে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত

আপডেট টাইমঃ ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬