ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

কক্সবাজারে সাগরপথে নারী ও শিশুসহ ২০ জন উদ্ধার ৫ মানবপাচারকারী আটক।

শহীদুল ইসলাম টেকনাফ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নারী ও শিশুসহ ২০ জন পাচারভুক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজন ব্যক্তি কক্সবাজার ও টেকনাফ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, স্টেশন, ইনানী, হিমছড়ি, কক্সবাজার, মহেশখালী এবং কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে কলাতলী বীচ সংলগ্ন এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে রাখা নারী ও শিশুসহ ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়, ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কক্সবাজারে সাগরপথে নারী ও শিশুসহ ২০ জন উদ্ধার ৫ মানবপাচারকারী আটক।

আপডেট টাইমঃ ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬