ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

দুর্গম পাহাড়ে বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে নতুন আশার আলো

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:-

দুর্গম পাহাড়ি জনপদে যেখানে চিকিৎসা সেবা এখনো স্বপ্নের মতো, সেখানে মানবতার আলোকবর্তিকা হয়ে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওয়াইনথং ওয়াই পয়েন্টে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবার আলো পৌঁছে যায় দুর্গম পাহাড়ে বসবাসকারী অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ২১ জন পাহাড়ি শিশুর কাছে। চিকিৎসা পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি, আর অভিভাবকদের চোখে দেখা যায় কৃতজ্ঞতার ভাষাহীন অনুভূতি।

মেডিকেল ক্যাম্পে পানছড়ি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির এমন মানবিক ভূমিকা পাহাড়ি জনপদে নতুন করে আশার সঞ্চার করেছে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসা সেবা পাওয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুরূহ। সেখানে বিজিবির এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার অনন্য দৃষ্টান্ত। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজিবির ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও সুদৃঢ় করবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দুর্গম পাহাড়ে বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে নতুন আশার আলো

আপডেট টাইমঃ ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬