ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক তৎপরতা ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় ভালুকা পৌর বিএনপির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন আহম্মেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের ভোটাধিকার দীর্ঘদিন ধরে হরণ করা হয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়।

তিনি আরও বলেন, ভালুকার মানুষ বারবার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। উন্নয়নের নামে লুটপাট আর দুঃশাসন ছাড়া সাধারণ মানুষ কিছুই পায়নি। এই নির্বাচন জনগণের অধিকার ফেরত পাওয়ার নির্বাচন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের দোরগোড়ায় যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের প্রত্যাশার কথা তুলে ধরতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তারা বলেন, শক্তিশালী সংগঠন গড়তে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ও সংগঠিত ভূমিকার কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে মাঠপর্যায়ে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনায় নির্বাচনী প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সবশেষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ রাজনৈতিক নেতৃত্বের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।

দোয়ার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শান্তিপূর্ণ ও আবেগঘন পরিবেশে সমাপ্ত হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা 

আপডেট টাইমঃ ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬