ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

পানছড়িতে বিজিবির জনকল্যাণ কার্যক্রম জোরদার—শিক্ষা ও খাদ্য সহায়তা পেল মাদ্রাসা শিক্ষার্থীরা।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪৪১ বার

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :

দুর্গম পাহাড়ি জনপদের নীরবতায় যখন অভাব আর সীমাবদ্ধতার গল্প, ঠিক তখনই মানবিক সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নকে আরও বেগবান করার প্রত্যয়ে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসাটিকে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং প্রায় ১২০ জন ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় পাঠ্যবইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ—যা তাদের লেখাপড়ার পথে নতুন প্রেরণা যোগাবে।একই সঙ্গে পূর্ব দমদম মদিনাতুল উলুম ইসলামিক একাডেমি মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য কোরআন ও হাদিস সংরক্ষণের র্যাক প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়, যা দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনে স্বস্তি এনে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)। তিনি বলেন, “দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়ন আমাদের দায়িত্ব। বিজিবি কেবল সীমান্ত রক্ষায় নয়, মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেও নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।” উল্লেখ্য, এর আগের দিন বুধবার (১৪ জানুয়ারি) লোগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ তারাবন এলাকায় স্থানীয় গরীব, অসহায় ও দুঃস্থ সাতটি পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক—যা শীতের কনকনে ঠান্ডায় মানবিক উষ্ণতা এনে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবি ও লোগাং জোনের এই মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তারা বলেন, এ ধরনের কার্যক্রম দুর্গম পাহাড়ি অঞ্চলের শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

পানছড়িতে বিজিবির জনকল্যাণ কার্যক্রম জোরদার—শিক্ষা ও খাদ্য সহায়তা পেল মাদ্রাসা শিক্ষার্থীরা।

আপডেট টাইমঃ ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬