ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণ করায় যুবদল নেতাকে পিটি আহত 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১৭৫ বার

নিজস্ব সংবাদদাতা  

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণ করার সময় জাহিদ হাসান মুকুট (৩০) নামে এক যুবদল নেতাকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তার হাত পা ভাঙার অভিযোগ করেছেন স্বজনরা। বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা ঘোষনার পর মিষ্টি বিতরনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আহত জাহিদ হাসান মুকুট গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থানা যুবদলের সভাপতি প্রার্থী।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলার পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সর্মথক ও পাগলা থানা কৃষক দলের সাবেক আহবায়ক আসাদুজ্জামান সুজন মেম্বারের নেতৃত্বে যুবদল নেতা মুকুটকে হাতুড়ি পেটা করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নির্বাচন কমিশনে আপীলে ময়মনসিংহ-১০ গফরগাঁও বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষনার পর তার সর্মথকরা উপজেলার বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরন করছিল। জাহিদ হাসান মুকুটের নেতৃত্বে মুশফিকুর রহমানের একদল সর্মথক বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ের আশেপাশের এলাকায় মিষ্টি বিতরণের সময় সুজন মেম্বারের নেতৃত্বে একদল সশস্ত্র লোক হামলা চালায়। এসময় বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থকরা হাতুড়িপেটা করে যুবদল নেতা জাহিদ হাসান মুকুটের বাম পা ও বাম হাত ভেঙে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এবিষয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নাম্বারে একাধিবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণ করায় যুবদল নেতাকে পিটি আহত 

আপডেট টাইমঃ ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬