ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

কলমাকান্দার আলোচিত ইউএনও মাসুদুর রহমানের বদলি

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩৩৩ বার

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

নেত্রকোনার কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে বদলি করা হয়েছে। তাঁকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

২১ জানুয়ারি (বোধবার ) সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেন। এরআগে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। বদলির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।

প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজার এলাকায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ইউএনও মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং জড়িত এক ব্যক্তিকে আটক করেন। এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে আপত্তি তোলেন।

এ নিয়ে ইউএনও ও চেয়ারম্যানের মধ্যে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয় লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে। এর ঠিক একদিন পরই ইউএনও মাসুদুর রহমানের বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

অন্যদিকে প্রশাসনের একটি অংশ বলছে, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

সব মিলিয়ে চেয়ারম্যান বরখাস্ত ও ইউএনও বদলির ঘটনাকে কেন্দ্র করে কলমাকান্দায় প্রশাসনিক স্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব এবং আইনের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মাসুদুর রহমান গত বছরের ১৪ ডিসেম্বর কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

কলমাকান্দার আলোচিত ইউএনও মাসুদুর রহমানের বদলি

আপডেট টাইমঃ ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬