ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

জামায়েত ইসলামী নেতার বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৩৭৬ বার

পানছড়ি (খাগড়াড়ি) প্রতিনিধিঃ-

খাগড়াছড়ির পানছড়িতে আদালতের চূড়ান্ত রায় অমান্য করে দুই বোনের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল ও বিক্রির অভিযোগ উঠেছে পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মোঃ আবুল কাশেম ও পানছড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বর্তমানে জামায়াতের সক্রিয় সদস্য আব্দুল কাদেরের বিরুদ্ধে।

শুক্রবার ২৩ জানুয়ারী পানছড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী দুই বোন নাছিমা বেগম ও হোসনেয়ারা বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, তাদের মরহুম পিতা হাফেজ আহাম্মদ সাহেবের রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তারা জুলুম ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। তারা দুই বোন ও পাঁচ ভাই একই পিতার সন্তান হলেও বর্তমানে সকল ভাই ইন্তেকাল করেছেন।

ভুক্তভোগীরা জানান, ২০১১ সালে তাদের দুই বোনের ন্যায্য অংশ হিসেবে মোট ০.১০৫ শতক (সাড়ে দশ শতক) প্রথম শ্রেণির জমি নির্ধারণ করা হলেও তাদের ছোট ভাই কুনা মিয়া এতে আপত্তি জানিয়ে জোরপূর্বক জমিটি দখল করে নেন। পরবর্তীতে কুনা মিয়া মৃত্যুবরণ করলে তার ওয়ারিশ মোঃ আবুল কাশেম ও আব্দুল কাদের ওই জমিসহ অন্যান্য পৈত্রিক সম্পত্তি দখলে নেয়।

তারা আরও জানান, জীবিত অবস্থায় তাদের তিন ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদে জমি বণ্টনের আবেদন করলে তৎকালীন পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা ইউপি সদস্যদের সহায়তায় জমি বণ্টন করে দেন। তবে সে সিদ্ধান্ত মানেননি কুনা মিয়া।

পরবর্তীতে বাধ্য হয়ে তারা খাগড়াছড়ির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং–৫৬/২০১১ দীর্ঘ শুনানি শেষে ১৯ মে ২০১৩ তারিখে আদালত তাদের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করে এবং জমির মালিকানা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে অভিযোগ অনুযায়ী, আদালতের রায় অমান্য করে অভিযুক্তরা জমিটি পুনরায় দখলে রেখে অন্যত্র বিক্রি করে দেন।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদালতের রায় বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে এবং তাদের ন্যায্য অধিকার দাবি করলে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।ভুক্তভোগীরা জানান, বিষয়টি পানছড়ি উপজেলা ও খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে অবগত করা হলেও কোনো সুরাহা পাননি; বরং অভিযোগের পর হয়রানি আরও বেড়েছে। তবে সংগঠনটির সভাপতি জাকির হোসেন সমস্যাটি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে স্বীকার করেন অভিযোগকারীরা।

এ সময় তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত আদালতের রায় বাস্তবায়ন, পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়া এবং নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তারা বিষয়টি দেশবাসী ও সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনার আহ্বান জানান।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

জামায়েত ইসলামী নেতার বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট টাইমঃ ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬