ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

কানসাট–সোনামসজিদ মহাসড়কে ট্রাক–টলি সংঘর্ষে একজন আহত

মোঃ মুনিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে সোনামসজিদগামী মহাসড়কে ট্রাকের সঙ্গে সেলো ইঞ্জিনচালিত টলির সংঘর্ষে একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় দিকে মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনামসজিদের দিকে মালামাল বহনকারী একটি সেলো ইঞ্জিনচালিত টলি যাচ্ছিল। এ সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বেপরোয়া গতির টলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় টলিটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর চালক পালিয়ে যায় হেলপার গুরুতর আহত হন।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্থানীয়রা মহাসড়কে যানবাহনের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। বিশেষ করে সেলো ইঞ্জিনচালিত যান ও ভারী যানবাহনের চলাচল আলাদা নিয়ন্ত্রণের আহ্বান জানান তারা, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

কানসাট–সোনামসজিদ মহাসড়কে ট্রাক–টলি সংঘর্ষে একজন আহত

আপডেট টাইমঃ ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬