ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

টেকনাফ হোয়াইক্যং কানজারপাড়া বাজারে ধানের শীষের পক্ষে পথসভা

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৬২ বার

মো:মোজাম্মেল হক   

উখিয়া উপজেলা প্রতিনিধি

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর সমর্থনে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজারপাড়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আড়াইটায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তিনি কক্সবাজার-৪ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, এই আসন বরাবরই আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আসন্ন নির্বাচনে জনগণের রায় ধানের শীষের পক্ষেই যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পথসভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে ধানের শীষ। বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত এলাকার নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির অবস্থান তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভাকে ঘিরে কানজারপাড়া বাজার এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঘরে ঘরে প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

টেকনাফ হোয়াইক্যং কানজারপাড়া বাজারে ধানের শীষের পক্ষে পথসভা

আপডেট টাইমঃ ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬