
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের সমর্থনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী ২০২৬) ৩নং পানছড়ি সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এবং সদর ইউনিয়নের আওতাধীন সকল ওয়ার্ড যুবদলের সমন্বয়ে পানছড়ি বাজার এলাকায় এ গণসংযোগ ও মিছিল আয়োজন করা হয়।
মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ জনগণের মাঝে বিএনপির রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য তুলে ধরেন।
গণসংযোগ ও মিছিলে নেতৃত্ব দেন ৩নং পানছড়ি সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব মোতালেব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সচিব আলী আহাম্মদ টুনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশারফ, মিরাজুল ফারুকসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ এ সময় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। তারা ২৯৮ নং আসনের ওয়াদুদ ভুইঁয়ার হাতকে শক্তিশালী জন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনলাইন ডেস্কঃ 





















