ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুর–১ আসনের এমপিদের ইতিহাস: পাঁচ দশকের রাজনৈতিক পালাবদলের সাক্ষী বীরগঞ্জ–কাহারোল গফরগাঁওয়ে ৪নং সালটিয়া ইউনিয়ন ০৫নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভা। ত্রিশালে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, পথসভা ও যৌথ মহড়া অনুষ্ঠিত গফরগাঁও ১০ আসনে ও পাগলা স্বতন্ত্র প্রার্থীর এবি সিদ্দিকুর রহমানের নির্বাচনী প্রচারণা, খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনি মহিলা সমাবেশ দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান খাগড়াছড়িতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিজিবির ব্যাপক প্রস্তুতি মাঠে থাকবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল বাঞ্ছারামপুরে হাতপাখার বিশাল নির্বাচনী জনসভা।  রেজুখাল চেকপোস্টে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক ৩ পানছড়িতে (৩নং সদর ইউপি) যুবদলের উদ্যোগে ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও মিছিল মদনে আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া  ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ।

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিজিবির ব্যাপক প্রস্তুতি মাঠে থাকবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি)। খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসন এবং ২৯৯ নং আসনের অংশবিশেষের সার্বিক নিরাপত্তা দায়িত্বে থাকবে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ছাউনিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। বিজিবি সদর দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কর্নেল মোত্তাকিম জানান, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে টহল পরিচালনা করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং প্রয়োজনীয় গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।

তিনি আরও বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব বলিষ্ঠভাবে পালন করবে।

সেক্টর কমান্ডার জানান, সকল প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি তার সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করবে এবং নির্বাচনকে ঘিরে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কামরান কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দিনাজপুর–১ আসনের এমপিদের ইতিহাস: পাঁচ দশকের রাজনৈতিক পালাবদলের সাক্ষী বীরগঞ্জ–কাহারোল

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিজিবির ব্যাপক প্রস্তুতি মাঠে থাকবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল

আপডেট টাইমঃ ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬