
পিরোজপুর প্রতিনিধি:
আগামী ৬ ফেব্রুয়ারি পিরোজপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তাঁর এই সফরকে পিরোজপুরবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন দলীয় নেতা-কর্মীরা।
পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ পিরোজপুর হোটেল নায়োরিতে বুধবার(৪ ফেব্রয়ারী)দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সফরের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, আমীরে জামায়াত পিরোজপুরের সাধারণ মানুষের সাথে মিলিত হবেন এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দেশ গড়ার দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনের জন্য প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।ঘোষিত প্রার্থীরা হলেন:পিরোজপুর-১: মরহুম আল্লামা সাঈদী (রাহ.)-এর পুত্র মাসুদ সাঈদী,পিরোজপুর-২: মরহুম আল্লামা সাঈদী (রাহ.)-এর আরেক পুত্র শামীম সাঈদী,পিরোজপুর-৩: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এবং জামায়াত সমর্থিত প্রার্থী ডা. শামীম হামিদী।
প্রার্থীদের উপস্থিতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সংবাদ সম্মেলনে পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী এবং পিরোজপুর-৩ আসনের জোট মনোনীত প্রার্থী ডা. শামীম হামিদী উপস্থিত ছিলেন। প্রার্থী ঘোষণার পর তাঁরা সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকরা আগামী নির্বাচন ও পিরোজপুরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে প্রার্থীরা অত্যন্ত সাবলীলভাবে তাঁদের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁরা অঙ্গীকার ব্যক্ত করেন যে, নির্বাচিত হলে পিরোজপুরকে একটি ইনসাফভিত্তিক আধুনিক জেলায় রূপান্তর করবেন।
শহীদদের আত্মত্যাগ ও নতুন বাংলাদেশ
সংবাদ সম্মেলনে ১৯৭১-এর শহীদদের পাশাপাশি চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই ‘দ্বিতীয় স্বাধীনতা’র সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ডা. শফিকুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে দেশে ইনসাফ ও সুশাসন কায়েম হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আগামীর পিরোজপুরের রূপরেখা
পিরোজপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং জুলুমমুক্ত একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয় সম্মেলনে। জেলা আমীর বলেন, “আমরা পিরোজপুরকে এমন একটি সমৃদ্ধ জনপদ হিসেবে দেখতে চাই যেখানে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকবে।” সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘সমাজের বিবেক’ আখ্যা দিয়ে দেশ ও জাতির কল্যাণে সত্যের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে জেলা জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য শেষ করেন।

অনলাইন ডেস্কঃ 










