ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৩ বার

 ফাহিম উদ্দিন, পানছড়ি  প্রতিনিধি:

“স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গীকার, সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার”—এই শ্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

০৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে তিন শতাধিক নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

ক্যাম্পে চিকিৎসা দেন ডা. ইকবাল উদ্দিন চৌধুরী, ডা. অরূপ ধর, ডা. ফাতিন ইশরাক, ডা. আইচুক রোয়াজা ও ডা. আমরিন মাহবুব।

এ কর্মসূচিতে পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি, স্কয়ার, এরিষ্টোফার্মা ও বেক্সিমকো ফার্মা সহযোগিতা করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে এ ধরনের ফ্রি চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

আপডেট টাইমঃ ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬