ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফতেপুর বিদ্যালয় প্রাঙ্গণে তারুণ্যের জয়গান: উদযাপিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। নেত্রকোণার লোকসাহিত্য  নেত্রকোনা ৪-আসনের বাবর জনমতে এগিয়ে হিজড়ারাও প্রচারণায় ব্যস্ত। মদনে নির্বাচনের আগে জমিয়তের নেতা জামায়াতে ইসলামীতে যোগদান। পাওনা টাকা চাওয়ায় সাংবাদিক মানিক সূত্রধর কে মারধর উন্নত সমৃদ্ধ পিরোজপুর-১ গড়তে অধ্যক্ষ আলমগীর হোসেনের বিকল্প নাই পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জীবনের কাছে হার মানল দুই মন: একই দিনে মদনে জোড়া আত্মহত্যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের পিরোজপুরে আগমন উপলক্ষে জেলা জামায়াতের সংবাদ সম্মেলন দিনাজপুর–১ আসনের এমপিদের ইতিহাস: পাঁচ দশকের রাজনৈতিক পালাবদলের সাক্ষী বীরগঞ্জ–কাহারোল

ফতেপুর বিদ্যালয় প্রাঙ্গণে তারুণ্যের জয়গান: উদযাপিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ বার

মদন প্রতিনিধি,  শেখ আসাদুজ্জামান মাসুদ

নেত্রকোণার মদনে ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী,উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে বলেন আমাদের যুবসমাজকে যদি মাদকের ছোবল আর মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হয়, তবে ফতেপুর বিদ্যালয়ের মতো এমন সাংস্কৃতিক আয়োজনের কোনো বিকল্প নেই। মাঠের এই কোলাহলই বলে দেয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথেই আছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ফতেপুর বিদ্যালয় প্রাঙ্গণে তারুণ্যের জয়গান: উদযাপিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফতেপুর বিদ্যালয় প্রাঙ্গণে তারুণ্যের জয়গান: উদযাপিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপডেট টাইমঃ ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬