ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন জমে না বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী টেকনাফ হ্নীলায় নুর আহমদ আনোয়ারীর পথসভা শতাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সরগরম নির্বাচনী মঞ্চ গফরগাঁওয়ে হাসঁ মার্কার সমর্থনে পাইথল ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: পূর্বধলায় গাঁজাসহ তিন যুবক গ্রেপ্তার   আটপাড়ার নাজিরগঞ্জ বাজারে   মহিলা সমাবেশ অনুষ্ঠিত  খাগড়াছড়ি-২৯৮ আসনে ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার, উন্নয়নের নতুন প্রতিশ্রুতি পানছড়িতে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী পথসভা পিরোজপুর ১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীর পক্ষে ডিইএব এর নেতাকর্মীদের প্রচারণা

খাগড়াছড়ি-২৯৮ আসনে ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার, উন্নয়নের নতুন প্রতিশ্রুতি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের খাগড়াছড়ি–২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নুর ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ইশতেহারে খাগড়াছড়িকে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও টেকসই উন্নয়নের মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে ভূমি অধিকার নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারা বাস্তবায়ন এবং পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে আধুনিক হিমাগার স্থাপন, ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা ও প্রান্তিক কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ ব্যবস্থার অঙ্গীকার করা হয়। পাশাপাশি প্রতিটি উপজেলায় আইটি ও কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা সম্প্রসারণের কথা তুলে ধরা হয়।

এছাড়া সাজেকসহ দুর্গম এলাকার সড়ক যোগাযোগ উন্নয়ন, পর্যটন কেন্দ্র আধুনিকায়ন, প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা এবং খাগড়াছড়ি সদর হাসপাতালকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন হাসপাতালে রূপান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

খাগড়াছড়ি-২৯৮ আসনে ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার, উন্নয়নের নতুন প্রতিশ্রুতি

আপডেট টাইমঃ ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬