
আদিলুর রহমান আদিল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ ১০ (গফরগাঁও-পাগলা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের হাঁস মার্কার সমর্থনে পাইথল ইউনিয়ন নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল চার ঘটিকায় গয়েশপুর বাজার বটতলা মাঠে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন, স্বপন মাস্টার ও সঞ্চালনা করেন পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন মাস্টার ও নিগুয়ারি ইউনিয়ন সাবেক ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন মানিক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত নেতা, দুইবারের এমপি, ফজলুর রহমান সুলতান সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ্ব মুশফিকুর রহমান।
বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, রাওনা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক শফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রিপন, বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী শাহজাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুল ইসলাম ছানা, মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস, পাইথল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিটন, মফিজুল হক জুয়েল অবসর সেনা কর্মকর্তা, হেলাল উদ্দিন ঢালি ইতালি প্রবাসী, ইউনিয়ন ছাত্রদল নেতা হিমেলসহ পাইথল ইউনিয়ন বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে এবি সিদ্দিকুর রহমান বলেন তিনি বলেন, পাইথল ইউনিয়ন বিভিন্ন রাস্তা পাকা করণ ও গয়েশপুর বাজারে একটি হাসপাতাল,গয়েশপুর বাজারে ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করিণ সহ যেসব দাবি রয়েছে, আমি যদি সংসদ হতে পারি তাহলে আপনাদের সকল দাবি পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন, আগামী ১২ তারিখে আমার চাচা সিদ্দিকুর রহমানের পক্ষ থেকে আমি সকলের কাছে ভোট চাই, আমার চাচা যদি সংসদ সদস্য হতে পারে আপনাদের সকল দাবী পূরণ করার চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

অনলাইন ডেস্কঃ 


















