মদন (নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ
নেত্রকোনা -৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদারের এক বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোজ সোমবার ৯ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে মদন পৌরসভার হাজী আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজের সামন হইতে নির্বাচনী
গনমিছিলটি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাঙ্গিরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলারমাঠে গিয়ে মিছিলটি শেষ করেন।
মদন উপজেলা জামায়াতে ইসলামীর আমির (সভাপতি) মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা- ৪ মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক প্রার্থী আল হেলাল তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,
বিগত ৫৪ বছরে অন্যায়, অনাচার, বৈষম্যের বিরুদ্ধে সারাদেশের মানুষ সোচ্চার হয়ে জামায়াতে ইসলামের প্রতি এক সম্প্রীতি ভালোবাসা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রতি জনগণের বিশ্বাস এসেছে, তাই কর্মীদের কে ভয় ভীতি হুমকি দিয়ে ঠেকানো যাবে না, মানুষ জামায়াতে ইসলামকে ভালোবেস ভোট দিবে।
তাই তাদেরকে টেকানোর চেষ্টা করে কোন লাভ হবে না। জামায়াতে ইসলামের বিজয় নিশ্চিত করবে জনগণের ভোটের রায়ের মাধ্যমে।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী আসনে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে।
তিনি এও বলেন, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ঠাই হবে না। জনগণ বিশ্বাস করে জামায়াতের নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।
এজন্য দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
কিন্তু অতীতে যারা জাতির উপর জুলুম করেছে, যারা দুর্নীতি, চাঁদাবাজি আর সন্ত্রাসী করেছে তাদেরকে জনগণ আর ভোট দিবে না।
আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটের রায়ের মাধ্যমে প্রকাশ হবে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত ইনশাল্লাহ।
এসময় মদন উপজেলার জামায়তে আরো উপস্থিত ছিলেন, জেলা সূরা সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন,মাওঃ নূরুল্লাহ ভূঁইয়া সভাপতি উলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী,বদরুল আমীন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল হক সাজু,পৌর আমির মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া, উপজেলা শ্রমিক ফেডারেশন সভাপতি মোঃ আবুল হাসনাত,জামায়তের পৌর সেক্রেটারি মাওলানা শামীম হোসেন, পৌর বায়তুল মাল সম্পাদক আব্দুল হালিম, জামায়াত নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁনগাও ইউনিয়ন সভাপতি এমদাদুল হোসাইন, জামায়াত নেতা সাবেক প্রেসক্লাব সভাপতি মোঃ আল আমিন তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, সাংবাদিক নিজাম প্রমুখ।
সম্পাদক - মোঃ মনির হোসেন