ঢাকা , শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত যথাযোগ্য মর্যাদায় মদনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ দিবস পালিত। সংরক্ষিত নারী আসনে আলোচনায় সুলতানা রাজিয়া শাওন গফরগাঁও ও পাগলা শান্তিশৃঙ্খলা ও উন্নয়নে সবাই মিলে মিশে কাজ করার আহ্বান নবনির্বাচিত এমপি আখতারুজ্জামান বাচ্চুর টেকনাফের বাহারছড়া কোস্ট গার্ডের অভিযানে ৫ মানব পাচারকারী  নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার। হারানো বিজ্ঞপ্তি  টেকনাফে শীলখালী বিজিবির চেক পোস্টে তল্লাশী চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও প্রাইভেট কার সহ চালক আটক। পবিত্র রমজান উপলক্ষে টেকনাফ বাসীকে সাংবাদিক মোজাম্মেল হক–এর শুভেচ্ছা৷  সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন পিরজপুর ২ আসনের আহম্মদ সোহেল মনজুর, এলাকায় আনন্দের জোয়ার

যথাযোগ্য মর্যাদায় মদনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ দিবস পালিত।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ বার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ।

২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকদের বন্দুকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করেছিল মায়ের ভাষার অধিকার—ফুল ও গভীর শ্রদ্ধায় আজ তাদের স্মরণ করছে জাতি।

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

এরই ধারাবাহিকতায় নেত্রকোনার মদন উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, ছাত্রসমাজের মানুষজন ছুটে আসে শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক ও অহংকারের প্রতীক মদন উপজেলার শহীদ মিনার।

মদন উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাত ১২ টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিজ বেদবতী মিস্ত্রী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর মদন থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি)

মোঃ হাসনাত জামান,, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ , উপজেলা স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস,

মদন হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ,

বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার

ইউএনও মিজ বেদবতী মিস্ত্রী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মতিউর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু,উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও( ইউপি) চেয়ারম্যান নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুদ কর্মী সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তায়েফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, বাংলাদেশ প্রেস ক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মদনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ দিবস পালিত।

আপডেট টাইমঃ ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬