হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি ঃ
নেত্রকোণার আটপড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রোববার (০৮ মার্চ) দুপুরে আটপড়া উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি। এছাড়াও উপস্থিত ছিলেন আটপড়া থানার অফিসার ইনচার্জ জুবায়দুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী আশরাফুল হকসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক - মোঃ মনির হোসেন