ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান 

সেলিম হোসেন মায়া, খাগড়াছড়ি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ওয়াদুদ ভূইয়া (ধানের শীষ)। তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট এবং ৮২ হাজার ৭২ ভোটের ব্যবধানে জয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট। জামায়াতের প্রার্থী মো. এয়াকুব আলী পেয়েছেন ৫৮ হাজার ৫৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা) সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭ হাজার ৯১০ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত সর্বশেষ ফলাফল ঘোষণা করে বিজয়ী প্রার্থীর হাতে ফলাফল তুলে দেন। জেলায় ব্যালটে ভোট পড়েছে ৬২ শতাংশ।

এছাড়া এবারের নির্বাচনের গণভোটে “হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৮৬ এবং “না” ভোটের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৯৪২।

বিজয়ী প্রার্থী ওয়াদুদ ভূইয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের ভালোবাসায় তিনি নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, “এই জয় আমার নয়, আপনাদের। এই বিজয় ধরে রাখতে হলে সবার সঙ্গে ভদ্র ও নমনীয় আচরণ করতে হবে। কোনো ধরনের বিবাদ, সংঘাত বা সহিংসতায় জড়ানো যাবে না। জনগণই আমাদের শক্তি। কোনো দলের নেতাকর্মীদের সঙ্গেও বিরোধে জড়ানো যাবে না। আমরা বিজয় মিছিলও করবো না।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান 

আপডেট টাইমঃ ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬