আসাদুজ্জামান মাসুদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
পবিত্র মাহে রমযান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মদন উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
রোজ (মঙ্গলবার ১০ মার্চ ) আইডিয়াল স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলিউল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,
নেত্রকোনা- ৪ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
মদন উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন, মদন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির,
উপজেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান, দৈনিক অগ্নিশিখা জেলা প্রতিনিধি সাংবাদিক এ এম শফিকুল ইসলাম,
দৈনিক গোয়েন্দা সংবাদ মদন উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমযান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মদন উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
এই আয়োজন ধর্মীয় চেতনার পাশাপাশি রাজনৈতিক ঐক্য বন্ধন ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মদনে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক।
সম্পাদক - মোঃ মনির হোসেন