ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

পানছড়িতে ৮০ পরিবার পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হাসি কিন্তু সেই আনন্দ সবার জীবনে সমানভাবে ধরা দেয় না। এমন অনেক অসহায় ও দুস্থ মানুষ আছেন, যাদের কাছে ঈদও আসে নীরবে। ঠিক সেইসব মানুষের মুখে একটু হাসি ফোটাতে পানছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এই মানবিক উদ্যোগে উপজেলার ৮০ জন অসহায় মানুষকে জনপ্রতি ১ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। সামান্য এই অর্থই তাদের জন্য হয়ে উঠেছে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার একটি বড় উপলক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউছুফ আলী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে অনেকের চোখে দেখা যায় স্বস্তির ছাপ, কারো মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি। বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত এভাবেই অসহায়দের পাশে দাঁড়ানো, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না থাকে।

এই ছোট ছোট মানবিক উদ্যোগই পারে সমাজে বড় পরিবর্তন আনতে আর তাতেই পূর্ণতা পায় ঈদের প্রকৃত আনন্দ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

পানছড়িতে ৮০ পরিবার পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আপডেট টাইমঃ ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬