মদন ( নেত্রকোনা)প্রতিনিধি,
শেখ আসাদুজ্জামান মাসুদ
নেত্রকোণার মদনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানব কল্যান কেন্দ্রের উদ্যোগে গরিব ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার আইডিয়াল স্কুল মাঠে আয়োজিত ৫০টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
একসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মানব কল্যাণ কেন্দ্রের( চেয়ারম্যান)উপজালা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মানব কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল হক সাজু,
সম্মানিত সদস্য ব্যাংক কর্মকর্তা শহিদুল্লাহ কায়সার, সম্মানিত সদস্য (ওসি) মুশফিকুর রহমান হিমু, সম্মানিত সদস্য সাবেক কাউন্সিলর আব্দুস সালাম, সদস্য ব্যবসায়ী আবুল মিয়া সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অসহায় হত দরিদ্র ৫০ টি পরিবার পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এই উপহার টুকু পেয়ে আনন্দে তাদের মুখে হাসি ফুটে ওঠে।
প্রধান অতিথি মানব কল্যাণ কেন্দ্রের (চেয়ারম্যান)
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি বলেন, আসুন আমরা যারা সমাজের বিত্তবান মানুষ রয়েছি মাহে রমজান শেষের দিকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায়ের ছিন্নমূল মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই এটা মুসলমান দের নৈতিক দায়িত্ব।
সম্পাদক - মোঃ মনির হোসেন